শ্রীলঙ্কা জিতেছে ৯ রানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধিনায়ক মালিঙ্গাই শেষ অবধি লঙ্কানদের জয়ের নায়ক ছবি: ক্রিকইনফো
অধিনায়ক মালিঙ্গাই শেষ অবধি লঙ্কানদের জয়ের নায়ক ছবি: ক্রিকইনফো

দুই মহাতারকা কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায়ের পর কাল ছিল শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টি পরীক্ষা। ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটের বিশ্বচ্যাম্পিয়নরা সেই পরীক্ষায় উের গেছে বেশ ভালোভাবেই। ওভালে ইংল্যান্ডের বিপক্ষে লঙ্কানরা জয় পেয়েছে ৯ রানে।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ১৮৩ রান জমা করলেও শ্রীলঙ্কার জয়টা মূলত এসেছে পেসার লাসিথ মালিঙ্গার কৃতিত্বেই। ডেথ ওভারে তাঁর দারুণ নিয়ন্ত্রিত বোলিং ইংল্যান্ডকে বঞ্চিত করে একটা নিশ্চিত জয় থেকেই।
ম্যাচের ১৭তম ওভারে দারুণ খেলতে থাকা অ্যালেক্স হেলসকে (৬৬) ফিরিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান মালিঙ্গা। দারুণ এক স্লোয়ারে হেলসকে বোল্ড করার আগ পর্যন্ত জয়ের পথেই ছিল ইংলিশরা। হেলস আউট হয়ে যাওয়ার পরেও রবি বোপারা টেনে নিয়ে যেতে পারতেন দলকে। কিন্তু মালিঙ্গা তাঁর শেষ ওভারে মাত্র ৪ রান দিলে জয় থেকে ৯ রান দূরেই থেমে যেতে হয় ইংল্যান্ডকে।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ড। দলীয় ২৪ রানের মাথায় দিলশানকে হারানো শ্রীলঙ্কার স্কোর একপর্যায়ে ছিল ৮৫/৪। ১৭তম ওভারে ৬ উইকেটে ১৪১ রানে থাকা লঙ্কানদের সংগ্রহকে অন্য উচ্চতায় নিয়ে যান থিসারা পেরেরা। তিনি ২৫ বলে ৪৯ রান তুললে কপাল কুঁচকেই ডাগআউটে ফিরতে হয় অধিনায়ক এউইন মরগানকে। পেরেরার ইনিংসের পাশাপাশি লাহিরু থিরিমান্নে ৪০ আর কিথুরুয়ান ভিতানাগে ৩৮ রান করেন।

জয়ের জন্য ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। তবে একপ্রান্ত আগলে রেখে উদ্বোধনী ব্যাটসম্যান হেলস কখনোই দলকে পথ হারাতে দেননি। তাঁর সহায়ক হিসেবে দারুণ খেলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান  জস বাটলার ও রবি বোপারা। এই তিন ব্যাটসম্যানের কার্যকর ব্যাটিং শ্রীলঙ্কাকে যখন কাঁপিয়ে দিচ্ছিল, ঠিক তখনই জ্বলে ওঠেন লঙ্কান অধিনায়ক। ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে তাঁর তুলে নেওয়া ৩ উইকেটই শেষ অবধি শ্রীলঙ্কার জয়ের মূল অনুষঙ্গ প্রমাণিত হয়। ক্রিকইনফো।