শ্রীলঙ্কা দলে ইরাঙ্গা-প্রসন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে সিরিজে ভালো করার পুরস্কার হাতেনাতেই পেয়ে গেলেন শামিন্ডা ইরাঙ্গা ও সিকুগে প্রসন্ন। তিন ওয়ানডেতে ৪ উইকেট পেয়েছেন মিডিয়াম পেসার ইরাঙ্গা, নজর কেড়েছেন পন্টিং-ক্লার্কদের বারবার অস্বস্তিতে ফেলে। লেগ স্পিনার প্রসন্ন অভিষেক ওয়ানডেতে এক ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। দুজনই সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দলে। উইকেট-কন্ডিশনের কথা ভেবে প্রসন্নর সঙ্গে দলে আছেন আরও তিন স্পিনার—মেন্ডিস, রণদিভ ও হেরাথ। ইংল্যান্ড সফরের দল থেকে বাড় পড়েছেন ফারভিজ মাহারুফ, দিলহারা ফার্নান্ডো ও দিনেশ চান্ডিমাল। ফিরেছেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। তিন টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৩১ আগস্ট, গলে। ওয়েবসাইট।শ্রীলঙ্কার টেস্ট দল: তিলকারত্নে দিলশান, থারাঙ্গা পারানাভিতানা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, প্রসন্ন জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস, সুরাজ রণদিভ, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, চানাকা ভেলেগেদারা, ধাম্মিকা প্রসাদ, শামিন্ডা ইরাঙ্গা, লাহিরু থিরিমান্নে, সিকুগে প্রসন্ন, অজন্তা মেন্ডিস। ওয়েবসাইট।