শ্রীলঙ্কা দলে চমক নেই
বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কার চলমান সিরিজটি হয়ে গেছে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চও। শ্রীলঙ্কা ক্রিকেট কাগজে-কলমেও সেটির প্রমাণ দিয়ে কাল ঘোষিত এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের শ্রীলঙ্কা দলে খুব বেশি পরিবর্তন আনেনি।
বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন অ্যাঞ্জেলো পেরেরা ও কিথুরুয়ান ভিতানাগে। কোনো দলেই না থাকা লাহিরু থিরিমান্নে ফিরেছেন দুই দলেই। টি-টোয়েন্টি-ওয়ানডে দুই দলেই থাকা সেকুগে প্রসন্ন আছেন শুধু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। চোটের কারণে দেশে ফিরে যাওয়া রঙ্গনা হেরাথও আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। তবে শেষ পর্যন্ত যদি সেরে না ওঠেন, তাই তার বিকল্প হিসেবে রাখা হয়েছে চতুরঙ্গা ডি সিলভাকে। ওয়েবসাইট।
এশিয়া কাপের দল: অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), দিনেশ চান্ডিমাল (সহ-অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা (উইকেটকিপার), মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, চতুরঙ্গা ডি সিলভা, সাচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস ও আশান প্রিয়াঞ্জন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা (সহ-অধিনায়ক), তিলকরত্নে দিলশান, কুশল পেরেরা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুস, থিসারা পেরেরা, নুয়ান কুলাসেকারা, সুরঙ্গা লাকমল, রঙ্গনা হেরাথ/চতুরঙ্গা ডি সিলভা, সাচিত্রা সেনানায়েকে, অজন্তা মেন্ডিস ও সেকুগে প্রসন্ন।