শ্রীলঙ্কা দলে নেই কান্দাম্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা হলো প্রথমে। কিন্তু অধিনায়কের নাম ঘোষণা করা হলো না। স্বাভাবিকভাবেই তিলকরত্নে দিলশানের দায়িত্বে থাকা নিয়ে গুঞ্জন উঠল। পরে জানানো হলো, অস্ট্রেলিয়া সিরিজেও অধিনায়ক থাকছেন দিলশান। তবে চমক একটা ঠিকই আছে। ইংল্যান্ডে দিলশানের ডেপুটি থিলিনা কান্দাম্বি এবার দলেই জায়গা পাননি। দলেই যাঁর জায়গা নিশ্চিত নয়, তাঁকে কেন সহ-অধিনায়ক করা হলো, এ নিয়ে গুঞ্জন উঠেছিল তখনই। শ্রীলঙ্কার দলেও আছে অভিনবত্ব। প্রথাগত ১৪, ১৫ বা ১৬ নয়, ঘোষিত হয়েছে ২০ জন ক্রিকেটারের একটা পুল। একমাত্র নতুন মুখ ২৬ বছর বয়সী অফ স্পিনার সাচিথরা সেনানায়েকে। পাল্লেকেলের টি-টোয়েন্টি দিয়ে ৬ আগস্ট শুরু ২টি টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ। টেস্টের দল ঘোষণা হবে পরে। এএফপি।শ্রীলঙ্কার ২০ সদস্যের দল: দিলশান, জয়াবর্ধনে, সাঙ্গাকারা, ম্যাথুস, কাপুগেদারা, জীবন মেন্ডিস, চামারা সিলভা, চান্দিমাল, করুণারত্নে, পেরেরা, মালিঙ্গা, লাকমল, প্রসাদ, কুলাসেকেরা, উদানা, রণদিভ, অজন্তা মেন্ডিস, হেরাথ, বান্দারা, সেনানায়েকে।