শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডেতে বৃষ্টির বাধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচ। আজ বৃহস্পতিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক রস টেলর। কিন্তু টসের পর পরই বৃষ্টি শুরু হওয়ায় মাঠে নামতে পারেননি খেলোয়াড়েরা।মাঝে একবার বৃষ্টি থামলে ওভার কমিয়ে এনে খেলা শুরু হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু পরে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। কাল বাংলাদেশ সময় বেলা তিনটায় নতুনভাবে শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ওয়ানডে ম্যাচটি।—ওয়েবসাইট