শ্রীলঙ্কা নয়, নেপাল যাবে ফুটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টুর্নামেন্ট ছাড়া আর কোনো ম্যাচই খেলার সুযোগ পায় না বাংলাদেশ জাতীয় দল। সেই ঘাটতি দূর করতে এবার উদ্যোগ নিয়েছে বাফুফে। সেপ্টেম্বরে অনুশীলন ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় দল পাঠানোর চেষ্টা করছিল জাতীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। তবে সিদ্ধান্ত পাল্টে আপাতত নেপালে পাঠানো হচ্ছে জাতীয় দল। নেপালে এখন লিগ চলছে। প্রয়োজনে লিগ কয়েক দিন বন্ধ রেখে বাংলাদেশ দলকে আতিথেয়তা দেবে নেপাল। নেপাল ফুটবল ফেডারেশনের প্রধান গণেশ থাপা বাফুফের অনুরোধে সাড়া দিয়ে দল পাঠাতে বলেছেন। এ বিষয়ে বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ কাল বলেছেন, ‘আমরা ফিরতি সফরে নেপালকে ঢাকায় আসার আমন্ত্রণ জানাব। এরপর শ্রীলঙ্কায় যেতে চাইব। এভাবে জাতীয় দলকে অনুশীলন ম্যাচ খেলানোর উদ্যোগ চলতে থাকবে।’