শ্রীলঙ্কা সফরে আমিনুল বা মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপাতত পাওয়া যাচ্ছে না নতুন কোচ। শ্রীলঙ্কা সফরে তাই বাংলাদেশ দলের দায়িত্বে থাকবেন শেন জার্গেনসেনই। এটা পুরোনো খবর হলেও নতুন খবর—আগামী মাসের এই সফরে জার্গেনসেন সঙ্গে পাবেন স্থানীয় দুই কোচকেও।পরশু বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুসও শ্রীলঙ্কায় দলের সঙ্গে বাংলাদেশের একজন কোচ রাখার সিদ্ধান্তের কথা বলেছিলেন। কাল জানা গেল সম্ভাব্য কোচদের নামও। ব্যাটিং কোচ হিসেবে দলের সঙ্গী হতে পারেন দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম অথবা খালেদ মাহমুদ। এ ছাড়া ফিল্ডিং কোচ হিসেবে ফিরে আসার প্রস্তাব দেওয়া হতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকেও। আমিনুল বর্তমানে এসিসির উন্নয়ন কার্যক্রমে কর্মরত। আর সালাউদ্দিন কাজ করছেন মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট কোচ হিসেবে।কোচ-সহকারী কোচের মতো এখন ট্রেনার সংকটেও আছে বিসিবি। শ্রীলঙ্কা সফরে তাই একাডেমির ট্রেনারের দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ান স্টুয়ার্ট কার্পিনেনকে পাঠানো হতে পারে দলের সঙ্গে। আগেও তিনি জাতীয় দলের ট্রেনারের দায়িত্ব পালন করেছেন।