শ্রীলঙ্কা সফরে ক্যালিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন গত বছর ডিসেম্বরে। তবে ওয়ানডে এখনো ছাড়েননি জ্যাক ক্যালিস, পুষে রেখেছেন ২০১৫ বিশ্বকাপে খেলার ইচ্ছেও। সেই ইচ্ছে পূরণে তাঁকে সুযোগ দিতে চায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকাও (সিএসএ)।
দ্য টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার নির্বাচক কমিটির আহ্বায়ক অ্যান্ড্রু হাডসন বলেছেন, ‘নির্বাচকের দৃষ্টিতে দেখলে ক্যালিসের ডাক পাওয়া নিশ্চিত নয়। আমরা প্রথমে ওর পারফরম্যান্স দেখতে চাই, এরপরই দলে আসবে। তবে এখন থেকে বিশ্বকাপ পর্যন্ত আমরা প্রায় ২৫টি ওয়ানডে খেলতে পারব। সুতরাং ক্যালিসের ভালো সুযোগ থাকছে।’ এরপরই দিলেন খবরটা, ‘ক্যালিস শ্রীলঙ্কায় থাকবে, সেখান থেকে আমরা জিম্বাবুয়ে সফরে যাব।’ ওয়েবসাইট।