শ্রীলঙ্কা সফরে নেই রেইডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের বেশির ভাগ সময় ইনজুরির সঙ্গে লড়েছেন। ফিরেছিলেন ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। তবে আবারও জেসি রেইডারের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছে ইনজুরি। কনুইয়ে চোটের কারণে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারছেন না নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।চোটের সঙ্গে লড়াই করেই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিলেন রেইডার। জয় হয়েছিল ইনজুরির। পাঁচ ম্যাচে মাত্র ৯৩ রান তুলতে পেরেছিলেন তিনি। কনুইয়ে ব্যথা বেড়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকে আর খেলতেই পারেননি রেইডার। সেই ইনজুরি এখনো সেরে ওঠেনি বলে শ্রীলঙ্কা সফরেও থাকছেন না রেইডার।নিউজিল্যান্ডের কোচ ও নির্বাচক মার্ক গ্রেটব্যাচ ক্রিকইনফোকে বলেন, ‘আমাদের মনে হয়েছে শ্রীলঙ্কা সফরের কোনো ম্যাচেই চোট সেরে রেইডারের ফেরা সম্ভব হবে না। তাই তাকে শ্রীলঙ্কা সফরের বাইরে রাখা হয়েছে।’