শ্রীলঙ্কা সফরে নেই সাকিব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৫ সদস্যের প্রাথমিক দলে ছিলেন। তবে পায়ে অস্ত্রোপচার হবে বলে আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যেতে পারবেন না সাকিব আল হাসান।বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান মেডিকেল অফিসার দেবাশীষ চৌধুরী আজ শনিবার বলেন, চলতি সপ্তাহেই অস্ত্রোপচারের মুখোমুখি হতে হবে সাকিবকে। এ কারণে তাঁকে অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। দেবাশীষ চৌধুরী জানান, বিসিবি সাকিবকে অস্ত্রোপচার করানোর অনুমতি দিয়েছে।শিনবোনের চোট দেখাতে গত বুধবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়েন সাকিব। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শরিফুল ইসলাম জানিয়েছিলেন, মূলত ডাক্তারি পরামর্শ নিতেই অস্ট্রেলিয়ায় গেছেন সাকিব। ২৬ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা ছিল তাঁর। কিন্তু অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়ায় সেটা আর হচ্ছে না।