শ্রীলঙ্কা সিরিজে ঢাকা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এর আগে জিম্বাবুয়েতে বাংলাদেশের সিরিজের টাইটেল স্পনসর হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান। এবার সেটা দেখা যাবে শ্রীলঙ্কা সফরেও। মার্চে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের টাইটেল স্পনসর হয়েছে ঢাকা ব্যাংক লিমিটেড।গতকাল রাজধানীর একটি হোটেলে সিরিজের লোগো উন্মোচন করেন ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবদুল হাই সরকার, সাবেক চেয়ারম্যান এ টি এম হায়াতুজ্জামান খান, পরিচালক মির্জা ইয়াসির আব্বাস এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ। উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খোন্দকার ফজলে রশীদ। পরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ব্যাংকের গ্রাহকদের সিরিজের ম্যাচ সরাসরি দেখার সুযোগ করে দেওয়া হচ্ছে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকেরা ক্রেডিট কার্ড সুবিধা ব্যবহার করে জিতে নিতে পারেন এই সুযোগ।