শ্রীলঙ্কা সিরিজে ফিল্ডিং কোচ সালাউদ্দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লম্বা একটা সময় বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছেন। পুরোনো ভূমিকায় আবারও নতুন করে ফিরছেন মোহাম্মদ সালাউদ্দিন। শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচের দায়িত্বে থাকবেন তিনি।
সালাউদ্দিন বর্তমানে কুয়ালালামপুরের উপকণ্ঠে ন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ায় ক্রিকেট কোচ হিসেবে কর্মরত আছেন। সেখান থেকে ছুটি নিয়েই বাংলাদেশ দলের সঙ্গে আপাতত কাজ করবেন শ্রীলঙ্কা সিরিজের সময়। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্তও বাড়তে পারে তাঁর দায়িত্বের মেয়াদ।