শ্রীলঙ্কাকে সতর্ক করল আইসিসি
শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার গত মাসে অনুষ্ঠিত গল টেস্টের পিচ মানসম্মত ছিল না। গলের পিচকে ‘নিম্নমানের’ আখ্যায়িত করে আয়োজক ‘শ্রীলঙ্কা ক্রিকেট’কে সতর্ক করে দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।গল টেস্টে ১২৫ রানের জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। তবে ম্যাচ শেষে গলের পিচ অনেক বেশি ‘শুষ্ক’ ছিল বলে অভিযোগ করেছিল অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা উভয় দল।মহাব্যবস্থাপক ডেভ রিচার্ডসনের বরাত দিয়ে এক বার্তায় আজ শুক্রবার আইসিসি জানিয়েছে, এটা পরিষ্কার যে গল টেস্টে বিশেষ করে শুরুর দিকে বল অনেক বেশি টার্ন করছিল। কখনো আবার বল পিচের পড়ে গড়িয়ে যাচ্ছিল। অন্যদিকে, গুড লেংথের বল হঠাত্ করে লাফিয়ে উঠছিল। আইসিসি আরও জানায়, প্রথমবারের মতো গলের পিচ নিম্নমানের প্রমাণিত হয়েছে বিবেচনায় নিয়ে শাস্তি হিসেবে কেবল সতর্ক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।চলতি মাসের শেষে দিকে আইসিসির পিচ উপদেষ্টা অ্যান্ডি অ্যাটকিনসন গলের পিচ পরিদর্শন করতে যাবেন। পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের আগেই পিচ উন্নয়ন নিয়ে আইসিসির কাছে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে শ্রীলঙ্কাকে। ওয়েবসাইট।