শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ মহিলা ফুটবলে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। আজ সোমবার কক্সবাজার জেলা স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলার ১১ মিনিটের মাথায় সুইনু প্রু মারমার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধের ৭৫ মিনিটে দলের অপর গোলটি করেন সাবিনা। জয়ের প্রতিক্রিয়ায় অধিনায়ক তৃষ্ণা চাকমা বলেন, ‘বিজয়ের মাসে আমরা হারতে আসিনি।’ অপরদিকে কোচ গোলাম রব্বানী ভুটানের সঙ্গে পরের খেলায় আরও ভালো খেলা উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।—বাসস