শ্রীলঙ্কান ক্রিকেটে সরকারি হস্তক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপ থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়ে গতকালই শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশকে সতর্কবার্তা পাঠিয়েছিল আইসিসি। কিন্তু তা সত্ত্বেও লঙ্কান ক্রিকেট অঙ্গনে এ সরকারি হস্তক্ষেপ অব্যাহত আছে। আজ শুক্রবার দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামে পরবর্তীকালে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি ঘোষণা করবেন বলে জানিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়ের মুখপাত্র হারমা আবেকুন।শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যক্রম পরিচালিত হয় একটা অন্তর্বর্তীকালীন কমিটির মাধ্যমে। আর এ কমিটি নিয়োগের পুরো প্রক্রিয়াটিই থাকে লঙ্কান রাজনীতিবিদদের হাতে। বিগত সাত বছর ধরেই সেখানকার ক্রিকেট অঙ্গনে এ রকমটাই হয়ে আসছে। তবে ক্রীড়াঙ্গনকে সরকারি হস্তক্ষেপমুক্ত করার আইসিসির নতুন এ আদেশের পর এখন সেখানকার পরিস্থিতি কেমন হবে তা নিয়ে শঙ্কিত অনেকেই। ওয়েবসাইট।