শ্রীলঙ্কান দলে ইসুরু উদানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা। ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার ইসুরু উদানা। এর আগে শ্রীলঙ্কার হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেললেও ওয়ানডেতে অভিষেক হয়নি এখনো। পাকিস্তানের সঙ্গে সিরিজে বাদ পড়ার পর আবার ডাক পেয়েছেন চামারা কাপুগেদারা, ওই সিরিজের শেষ তিন ওয়ানডেতে বিশ্রামে থাকা রঙ্গনা হেরাথও আছেন দলে। ২১ জুলাই শ্রীলঙ্কার হাম্বানটোটায় সিরিজের প্রথম ওয়ানডে। ওয়েবসাইট।পূর্ণাঙ্গ দল: জয়াবর্ধনে (অধিনায়ক), ম্যাথুস, দিলশান, সাঙ্গাকারা, থারাঙ্গা, চান্ডিমাল (উইকেটকিপার), কুলাসেকারা, থিসারা পেরেরা, থিরিমান্নে, মালিঙ্গা, কাপুগেদারা, হেরাথ, সেনানায়েকে, জীবন মেন্ডিস ও ইসুরু উদানা।