শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে থাকবেন না ভারতীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শ্রীলঙ্কান ক্রিকেটারদের খেলা নিয়ে ঝামেলা ছিল। ইংল্যান্ড সফরকে সামনে রেখে লঙ্কান ক্রিকেট সংশ্লিষ্টরা তাদের ক্রিকেটারদের এই আসরে খেলাটা মেনে নিতে পারছিলেন না। জয়াবর্ধনে, সাঙ্গাকারা, মালিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য জোরাজুরিও শুরু করেছিল লঙ্কান ক্রীড়া মন্ত্রণালয়। এবার শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ভারতীয় ক্রিকেটারদের খেলার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।আগামী ১৯ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ। প্রভিন কুমার, মুনাফ প্যাটেল, ইরফান পাঠান, দিনেশ কার্তিকসহ মোট ১২ জন ভারতীয় ক্রিকেটারের অংশ নেওয়ার কথা ছিল শ্রীলঙ্কার এই ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগে। নিজ দেশের ক্রিকেটারদের প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্যই এই অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। গতকাল এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, ‘আইপিএলে খেলার জন্য ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কিন্তু শ্রীলঙ্কায় এই চুক্তির দায়িত্বটা দেওয়া হয়েছে একটা বাইরের প্রতিষ্ঠানকে। সে ক্ষেত্রে যদি কোনো রকমের বাজে ঘটনা ঘটে, তাহলে তার জন্য শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দায়বদ্ধ থাকবে না। আর আমরা এ ধরনের যেকোনো পরিস্থিতি এড়াতে চাই।’— ক্রিকইনফো