শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচে সোহাগ গাজীর ৫ উইকেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কা সফরের প্রথম প্রস্তুতি ম্যাচে বল হাতে খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি বাংলাদেশ। তিন দিনের এই ম্যাচের প্রথম দিনে ৯ উইকেট হারিয়ে ৩৯৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা ডেভেলপমেন্ট এমার্জিং টিম। বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার সোহাগ গাজী। ৩০ ওভার বল করে ১০৩ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। দুটি উইকেট পেয়েছেন ইলিয়াস সানি। স্বাগতিকদের পক্ষে ১৫৭ রানের দারুণ এক ইনিংস খেলে দিন শেষে অপরাজিত আছেন কিথুরিয়ান ভিনথেজ। ৮৩ রান এসেছে আসান প্রিয়ানজানের ব্যাট থেকে। ওয়েবসাইট