শ্রীলঙ্কার আবারও হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে হার যেন পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। আরব আমিরাতে পাকিস্তানের কাছে সিরিজ হারের পর আফ্রিকার কাছে প্রথম টেস্ট হার ইনিংস ব্যবধানে হার। মুরালিধরন খেলা ছাড়ার পর এখন পর্যন্ত কোনো টেস্ট জেতেনি সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নরা।সেঞ্চুরিয়ন টেস্টটা শেষ মাত্র আড়াই দিনে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১৮০ রানের জবাবে ভিলিয়ার্স মাত্র এক রানের জন্য শতকবঞ্চিত হলেও দক্ষিণ আফ্রিকা তোলে ৪১১ রান। ২৩১ রানে পিছিয়ে থেকে ১৫০ রানেই দ্বিতীয় ইনিংসেও সব উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। ফল: সাঙ্গাকারা-জয়াবর্ধনেদের হার ইনিংস ও ৮১ রানে।১০২ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ফিল্যান্ডার। ডেল স্টেইন ৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় টেস্ট ২৬ ডিসেম্বর। ওয়েবসাইট।