শ্রীলঙ্কার কাছে ভারতের হার
কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫১ রানে হেরেছে ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৮৯ রান তুলেছিল শ্রীলঙ্কা। জবাবে ৪৫.১ ওভারে ২৩৮ রান তুলতেই অলআউট হয় ভারত।এ ম্যাচে কুমার সাঙ্গাকারা (৮) ছাড়া শ্রীলঙ্কার টপ ও মিডল অর্ডারের সব ব্যাটসম্যানই ভালো করেছেন। অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও তিলকরত্নে দিলশানের উদ্বোধনী জুটিতে আসে ৯৫ রান। জয়াবর্ধনে ৪৫ ও দিলশান ৫১ রানে আউট হন। চান্ডিমালের সংগ্রহ ৩৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন থিরিমান্নে। ব্যক্তিগত ৪৯ রানে অপরাজিত থাকেন অ্যাঞ্জেলো ম্যাথুস।শ্রীলঙ্কার চ্যালেঞ্জিং সংগ্রহের জবাবে শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং অর্ডার। দলীয় সংগ্রহে কোনো রান যোগ হওয়ার আগেই সাজঘরে ফেরেন বীরেন্দর শেবাগ। টেন্ডুলকার ২২, গম্ভীর ২৯ ও রায়না ৩২ রান করেন। দলীয় সর্বোচ্চ ৬৬ রান বিরাট কোহলির। দলের হার এড়াতে যথাসাধ্য চেষ্টা চালান ইরফান পাঠান। কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ক্রিজে টিকিয়ে রাখতে পারেননি তিনি। পেরেরার বলে ব্যক্তিগত ৪৭ রানে আউট হন পাঠান। ভারতের ইনিংসের ইতি সেখানেই।সংক্ষপ্তি স্কোর:শ্রীলঙ্কা ২৮৯/৬ (৫০ ওভার)থিরিমান্নে ৬২, দিলশান ৫১পাঠান ৫৪/২, অশ্বিন ৫০/২ভারত ২৩৮/১০ (৪৫.১ ওভার)কোহলি ৬৬, পাঠান ৪৭পেরেরা ৩৭/৪, কুলাসেকেরা ৪০/৩, মালিঙ্গা ৫৫/২টস: শ্রীলঙ্কাফল: শ্রীলঙ্কা ৫১ রানে জয়ী।সূত্র: ওয়েবসাইট