শ্রীলঙ্কার কাছে হারলে যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রুপ পর্বের খেলা শেষ। আগামীকাল শুরু প্লে-অফ। মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব নিয়ে আছে নানা হিসাব-নিকাশ। এই টুর্নামেন্ট থেকে সেরা চারটি দল ২০১৩ মহিলা বিশ্বকাপে সুযোগ পাবে। বাছাইপর্বের দুই গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (এ) ও ওয়েস্ট ইন্ডিজ (বি) শীর্ষ চারের সঙ্গে উঠে গেছে বিশ্বকাপের চূড়ান্ত পর্বেও। প্রচলিত টুর্নামেন্টের মতো এখানে সেমিফাইনাল ও ফাইনাল নেই। গ্রুপ পর্বের পর সবই স্থান নির্ধারণী ম্যাচ।শীর্ষ চারের বাকি দুটি দল আসবে প্লে-অফ ম্যাচ খেলে। আগামীকাল বি-৩ বাংলাদেশ খেলবে এ-২ শ্রীলঙ্কার বিপক্ষে। একই দিনে বি-২ পাকিস্তানের সামনে দাঁড়াবে এ-৩ হল্যান্ড। জয়ী দুটি দল শীর্ষ চারে ওঠার পাশাপাশি বিশ্বকাপেও খেলার টিকিট পাবে। শেষ চারের লড়াই ২৪ নভেম্বর। এই দুই ম্যাচের হেরে যাওয়া দুই দল প্লে-অফ খেলবে ২৬ নভেম্বর। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের হেরে যাওয়া দল ওই দিন প্রতিপক্ষ হিসেবে পাবে এ-৪ যুক্তরাষ্ট্রকে। হল্যান্ড-পাকিস্তান ম্যাচের হেরে যাওয়া দলের প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চতুর্থ দল আয়ারল্যান্ড। এই দুই ম্যাচের জয়ী দুই দল ওয়ানডে মর্যাদা পাবে। তারা মুখোমুখি হবে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে। আর হেরে যাওয়া দুটি দল মুখোমুখি হবে সপ্তম ও অষ্টম হওয়ার লড়াইয়ে। আগামীকাল নবম ও দশম স্থান নির্ধারণী ম্যাচটা খেলছে জিম্বাবুয়ে-জাপান। কাল ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ হেরেছে ৮০ রানে। পাকিস্তান ২৭২ রান করে জাপানকে মাত্র ২৬ রানে অলআউট করেছে। যুক্তরাষ্ট্রকে ৫৩ রানে অলআউট করে ৮ উইকেটে জয় তুলেছে শ্রীলঙ্কা। জিম্বাবুয়েকে ১০৩ রানে আটকে রেখে দক্ষিণ আফ্রিকাও পেয়েছে ১০ উইকেটের বিশাল জয়।