শ্রীলঙ্কার কোচ ফারব্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেভর বেলিস যখন শ্রীলঙ্কার কোচ ছিলেন, তখন দুই বছরের (২০০৭-০৯) জন্য তাঁর সহকারী ছিলেন পল ফারব্রেস। কাল শ্রীলঙ্কা ক্রিকেট সাঙ্গাকারা-মাহেলাদের প্রধান কোচ হিসেবেই তাঁর নাম ঘোষণা করেছে। ৪০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা এই ইংলিশের সঙ্গে চুক্তি হয়েছে দুই বছরের, যা কার্যকর হবে ১ জানুয়ারি থেকে। শ্রীলঙ্কার কোচ হওয়ার দৌড়ে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান ও বতর্মানে দলের সহকারী কোচ মারভান আতাপাত্তু। ওয়েবসাইট।