শ্রীলঙ্কার ক্রীড়াঙ্গনে ডোপ-ঝড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার ক্রিকেটে এটা বড়সড় একটা ঘটনা। দেশটির পুরো স্পোর্টস মেডিকেল ইউনিটকে কাল বরখাস্ত করেছে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। ক্রিকেটার ও অন্য জাতীয় অ্যাথলেটদের নিষিদ্ধ স্টেরয়েড দেওয়ার অভিযোগ ওঠায় ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগ ওই নির্দেশ দিয়েছেন। সম্প্রতি ক্রিকেটার উপুল থারাঙ্গাসহ জাতীয় রাগবি দলের কিছু খেলোয়াড় ও একজন বক্সার ডোপ টেস্টে পজিটিভ হয়েছেন।মন্ত্রণালয়ের মুখপাত্র হর্ষ আবেকুন জানিয়েছেন, ‘মন্ত্রী স্পোর্টস মেডিকেল ইউনিটের পুনর্গঠন এবং আলাদা একটি ডোপবিরোধী ইউনিট গঠন করতে চান। যেটা জাতীয় পর্যায়ের পুরুষ ও মহিলা খেলোয়াড়দের সব ধরনের সহযোগিতা করবে।’ এএফপি।মেডিকেল ইউনিটের প্রধান গীতাঞ্জন মেন্ডিসকেও সরিয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকবার তাঁর ইউনিটের বিরুদ্ধে ডোপিংয়ে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। যদিও সরাসরি প্রমাণ পাওয়া যায়নি।