শ্রীলঙ্কার চাই ২৬৫ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এশিয়া কাপের আজকের ম্যাচে ভারতকে হারাতে ২৬৫ রান চাই শ্রীলঙ্কার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ১৭ রান। এর আগে ৯ উইকেটে ২৬৪ রান তোলে ভারত।
এ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। ভারতের ইনিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। দলীয় ৩৩ রানের মধ্যে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান রোহিত শর্মা (১৩)। তবে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটের দেখা পেতে ১৩০ রান পর্যন্ত অপেক্ষা করতে হয় লঙ্কানদের।
অধিনায়ক কোহলি আউট হন ৪৮ রান করে। শিকারি অজন্তা মেন্ডিস। ধাওয়ান ফেরেন সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকার সময়। শিকারি সেই মেন্ডিস। সূত্র: ক্রিকইনফো।