শ্রীলঙ্কার জালে মালদ্বীপের ১০ গোল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাফ ফুটবলের ‘এ’ গ্রুপকে বলা হচ্ছে মৃত্যুকূপ। কিন্তু ‘বি’ গ্রুপ কি এতই দুর্বল যে শ্রীলঙ্কাকে নিয়ে এমন ছেলেখেলা করল মালদ্বীপ? কাল কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আলী আশফাকের ‘ডাবল হ্যাটট্রিকে’ মালদ্বীপ ১০-০ গোলে উড়িয়ে দিল শ্রীলঙ্কাকে। সাফে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে ২০০৫ সাফে এই মালদ্বীপই ৯-১ গোলে হারিয়েছিল আফগানিস্তানকে। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন আলী আশফাক।
আগাগোড়াই আক্রমণাত্মক খেলা মালদ্বীপ গোল করেছে মুড়িমুড়কির মতো। পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের শুরু করেন আবদুল্লাহ। ২১, ৪৫, ৫১, ৫৩, ৫৮ ও ৮৭ মিনিটে গোল করেছেন আশফাক, বাকি তিনটি গোল আধুহাম, ফাসির ও উমরের।
অন্য ম্যাচে আফগানিস্তান কাল ৩-০ গোলে হারিয়েছে ভুটানকে।