শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে দরকার ১২। উইকেটে রুদ্রমূর্তির বাটলার। কিন্তু মালিঙ্গা দুই উইকেট নিয়ে দিলেন মাত্র ৪। ভেস্তে গেল বাটলারের প্রথম সেঞ্চুির (৪ ছক্কা, ১১ চারে ৭৪ বলে ১২১ রান)। ৭ রানে জিতে সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা। আগের ম্যাচে ৬৭ রানে অলআউট শ্রীলঙ্কা কাল সাঙ্গাকারার ১৯তম সেঞ্চুরিতে (১১২) করে ৩০০ রান। দ্বিতীয় উইকেটে দিলশানের (৭১) সঙ্গে সাঙ্গাকারা গড়েন ১৭২ রানের জুটি। ইংল্যান্ড ১১১ রানেই হারায় ৫ উইকেট। বোপারা-বাটলারের ১৩৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ানো৷ শেষ পর্যন্ত করতে পেরেছে ২৯৩ রান। তথ্যসূত্র: ক্রিকইনফো৷