শ্রীলঙ্কার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টি যথারীতি বাগড়া দিয়েছে। তবে পাল্লেকেলে কাল খেলা হয়েছে—বড় খবর এটাই। আর বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে পরে ব্যাট করেও ডি/এল পদ্ধতিতে ১৪ রানে জিতেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচটি জিতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকেরা। শ্রীলঙ্কার সামনে ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল কিউইরা (২৫০/৬)। শ্রীলঙ্কা ২২.৫ ওভারে ৩ উইকেটে ১১৮ রান তোলার পরই বৃষ্টির হানা। এরপর আর খেলা শুরু করা যায়নি। অধিনায়ক জয়াবর্ধনে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত ছিলেন। ম্যাচসেরা হয়েছেন ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা (২/৩৯)।নিউজিল্যান্ডের সর্বোচ্চ ইনিংসটাও খেলেছেন তাদের অধিনায়ক রস টেলর (৭২)। সূত্র: ওয়েবসাইট।