শ্রীলঙ্কার দুঃখ ম্যাথুস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার মিডল অর্ডারে অপরিহার্য তিনি। ব্যাকআপ সিমার হিসেবেও তিনি শ্রীলঙ্কা দলের ভরসা। তবে এই নির্ভরযোগ্য অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসকে ছাড়াই কাল মুম্বাইয়ে শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে লড়তে হবে শ্রীলঙ্কাকে।নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ফিল্ডিং করার সময় পেশিতে চোট অনুভব করে মাঠে ছাড়েন ম্যাথুস। এরপর ব্যাটিংয়ে নেমেছিলেন কিন্তু ‘রানার’ নিয়ে। চোটের সর্বশেষ যা অবস্থা, তাতে ফাইনালের এক দিন আগেই ম্যাথুসকে বাতিল ঘোষণা করতে হয়েছে শ্রীলঙ্কাকে।ম্যাথুসের জায়গায় লঙ্কান নির্বাচকদের পছন্দ সুরাজ রণদিভকে। আইসিসির টেকনিক্যাল কমিটির কাছে ম্যাথুসের বদলি হিসেবে রণদিভকে খেলানোর অনুরোধ জানায় শ্রীলঙ্কা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সেই অনুরোধে সম্মতি দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।