শ্রীলঙ্কার নতুন কোচ জিওফ মার্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ও কোচ জিওফ মার্শ। দুই বছরের জন্য তাঁকে কোচ করা হয়েছে। মার্শ শ্রীলঙ্কান সাবেক বোলার রমেশ রত্নায়েকের স্থলাভিষিক্ত হলেন। আজ শুক্রবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) এ কথা জানায়। আন্তর্জাতিক ক্রিকেটে কোচ এবং খেলোয়াড় হিসেবে মার্শের অভিজ্ঞতার কারণেই তাঁকে শ্রীলঙ্কা ক্রিকেট দলের কোচ করা হয়েছে—এক বার্তায় এ কথা জানায় এসএলসি। মার্শ ২৭ সেপ্টেম্বর থেকে দায়িত্ব পালন শুরু করবেন। অসিদের হয়ে ৫০টি টেস্ট ও ১১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। মার্শ খোলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছেন। ১৯৮৭ সালে খোলোয়াড় এবং ১৯৯৯ কোচ হিসেবে বিশ্বকাপ জেতেন এই সাবেক ওপেনার। খবর বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।