শ্রীলঙ্কার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ম্যাথুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের পর স্বেচ্ছায় অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মাহেলা জয়াবর্ধনে। জয়াবর্ধনের উত্তরসূরি হিসেবে লঙ্কান নির্বাচকেরা বেছে নিলেন অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুজকে। আগামী এক বছরের জন্য শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যাথুজ। ৩০ অক্টোবর পাল্লেকেল্লেতে নিউজিল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচেই লঙ্কান দলের অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক অশান্ত ডি মেল জানান, ম্যাথুজকে আপাতত এক বছরের জন্য অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এক বছর পর তাঁর পারফরম্যান্স বিচার করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।অ্যাঞ্জেলো ম্যাথুজ গত জুলাই মাসে শ্রীলঙ্কান টি-টোয়েন্টি দলের অধিনায়ক মনোনীত হয়েছিলেন। মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকারত্নে দিলশানের পর ম্যাথুজকেই অধিনায়কত্বের জন্য সবচেয়ে যোগ্যতম হিসেবে বিচার করা হয়। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বের ভার তাঁর কাঁধে তুলে দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্বও তাঁর হাতে তুলে দেওয়ার ইঙ্গিত দিল লঙ্কান ক্রিকেট বোর্ড। ওয়েবসাইট।