শ্রীলঙ্কার প্রথম জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯তম ওভারের শেষ বলে টান পড়ল হ্যামস্ট্রিংয়ে। অ্যাঞ্জেলো ম্যাথুসের তাই উড়িয়ে মারা ছাড়া উপায় ছিল না। ২০তম ওভারের প্রথম বলে ক্যাচ দিয়েও বেঁচে গেলেন, পরের তিন বলে মারলেন দুটি ছক্কা! তাতেই কাল দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারাল শ্রীলঙ্কা। সফরে তাদের প্রথম জয়। প্রোটিয়ারা অলআউট হয়েছিল ১১৩ রানে। অধিনায়ক ম্যাথুসের ৫৪ রানই রান তাড়ায় শ্রীলঙ্কার সর্বোচ্চ। ক্রিকইনফো।