শ্রীলঙ্কার প্রাথমিক বিশ্বকাপ দলে ভাস
১৯ ডিসেম্বর বিশ্বকাপের প্রাথমিক দল দেওয়ার শেষ দিন। এর ছয় দিন আগেই শুরুটা করে দিল শ্রীলঙ্কা। গতকাল ঘোষিত শ্রীলঙ্কার ৩০ সদস্যের প্রাথমিক দলে বিস্ময় হয়ে আছেন চামিন্ডা ভাস। ২০১০ সালে টেস্ট থেকে অবসর নেওয়া এই বাঁহাতি পেসার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০০৮-এর আগস্টে। ৩০ জনের দলে নতুন মুখ একটাই—ডানহাতি পেসার নুয়ান প্রদীপ। এএফপি।শ্রীলঙ্কার ৩০ সদস্যের দল: কুমার সাঙ্গাকারা, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, দীনেশ চান্দিমাল, থারাঙ্গা পারানাভিতানা, লাহিরু থিরিমান্নে, সনাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, থিলান সামারাবীরা, থিলিনা কান্দাম্বি, চামারা সিলভা, চামারা কাপুগেদারা, অ্যাঞ্জেলো ম্যাথুস, তিসারা পেরেরা, ফারভিজ মাহারুফ, জীবন মেন্ডিস, মুত্তিয়া মুরালিধরন, সুরাজ রণদিভ, রঙ্গনা হেরাথ, মালিঙ্গা বান্দারা, লাসিথ মালিঙ্গা, অজন্তা মেন্ডিস, নুয়ান কুলাসেকারা, দিলহারা ফার্নান্দো, সুরঙ্গ লাকমাল, ধাম্মিকা প্রসাদ, চামিন্ডা ভাস, চাণক্য ভেলেগেদারা, নুয়ান প্রদীপ, থিলান তুষারা।