শ্রীলঙ্কার ব্যাটিং বিপর্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুনায়েদ খান ও উমর গুলের দুর্দান্ত বোলিংয়ে দুবাই টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। মাত্র ৭৩ রানেই শ্রীলঙ্কান টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যান থিরিমানে, পারানাভিতানা, জয়াবর্ধনে, দিলশান ও ম্যাথিউসের উইকেট তুলে নিয়েছিলেন এ দুই পাকিস্তানি পেসার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ছয় উইকেটে ১৩১ রান।টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক তিলকারত্নে দিলশান। প্রথম ১০ ওভারের মধ্যেই দুই ওপেনার লাহিরু থিরিমানে ও থারাঙ্গা পারানাভিতানার উইকেট তুলে নিয়েছিলেন উমর গুল। এরপর তাণ্ডব শুরু করেন জুনায়েদ খান। মাত্র ৭৩ রানের মধ্যেই তিনি সাজঘরে ফেরান জয়াবর্ধনে, দিলশান ও ম্যাথিউসকে। ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন সাঙ্গাকারা ও কুশাল সিলভা। কিন্তু ৩৬তম ওভারে সিলভাকেও আউট করেছেন বাঁহাতি স্পিনার আবদুর রেহমান। তবে এখনো ৬০ রান নিয়ে অপরাজিত আছেন সাঙ্গাকারা।