শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত কোচ রুমেশ রত্নায়েকে
স্থায়ী কোচ পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। আপাতত এক অন্তবর্তীকালিন কোচের কাছ থেকে দায়িত্ব পেয়েছেন অন্তবর্তীকালিন আরেকজন। ইংল্যান্ড সফরের কোচ স্টুয়ার্ট ল চলে আসছেন বাংলাদেশে। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য শ্রীলঙ্কার কোচ রুমেশ রত্নায়েকে। ৬ আগস্ট পাল্লেকেলের টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে ২ টি-টোয়েন্টি, ৫ ওয়ানডে ও ৩ টেস্টের সিরিজ।শ্রীলঙ্কার হয়ে ২৩টি টেস্ট ও ৭০টি ওয়ানডে খেলেছেন। চামিন্ডা ভাসের আবির্ভাবের আগে শ্রীলঙ্কার সেরা পেসার মনে করা হতো তাঁকেই। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার প্রথম টেস্ট জয়ে ৯ উইকেট নিয়েছিলেন রত্নায়েকে, ৩ টেস্টে ২০ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন সিরিজ জয়েও। ৪৭ বছর বয়সী সাবেক পেসার এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট অফিসার। এসিসির অনুমতি নিয়েই নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। ২০০৭ সালে চার বছরের চুক্তিতে শ্রীলঙ্কা দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাঁকে। তবে মাস খানেক পরই পারিবারিক কারণে দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। ওয়েবসাইট।