শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালের কাঠমান্ডুতে কাল শুরু হয়ে গেছে প্রথম সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট। তবে বাংলাদেশের কিশোরদের সাফ অভিযান শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে ৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে। কাল অন্য গ্রুপে ভারত নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে পাকিস্তানের কাছে। ভারতের শেষ গ্রুপ ম্যাচ ৫ আগস্ট, খেলবে মালদ্বীপের বিপক্ষে।