শ্রীলঙ্কার যম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনির প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার সময় মাইক হাসিকে ‘গার্ড অব অনার’ দিয়েছিল শ্রীলঙ্কা। ইয়ান চ্যাপেলের দাবি, ‘হাসির অবসর নিশ্চিত করতে এটা মাহেলা জয়াবর্ধনের চাল!’ চ্যাপেলের কৌতুকটা বুঝতে হলে জানতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে হাসির রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ৮ টেস্টে ৫ সেঞ্চুরি, ২ ফিফটি। ওই ফিফটি দুটোও ৯৫ ও ৯৩! লঙ্কানদের বিপক্ষে অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি রানের রেকর্ডটি হাসিরই (৯৯৫), শেষ ইনিংসে কাল পেরিয়ে গেছেন রিকি পন্টিংকে (৯৭৫)। হাসি কেন শ্রীলঙ্কার যম, এটা বোঝাবে আসলে ব্যাটিং গড়। পন্টিংয়ের গড় যেখানে ৪৬.৪২, হাসির ১১০.৪৪!