শ্রীলঙ্কার লক্ষ্য ২৮৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেঞ্চুরির পর আহমেদ শেহজাদ ।  এএফপি
সেঞ্চুরির পর আহমেদ শেহজাদ । এএফপি

আগের ম্যাচে টসে হেরে প্রথমে বোলিং করতে হয়েছিল শ্রীলঙ্কাকে। কাল টসে জিতেও বোলিং করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। শুধু এটুকু ছাড়া খুব বেশি কিছু বদলাল না। শারজায় আগের ম্যাচেও শ্রীলঙ্কান বোলাররা লাগামহীন বোলিং করেছেন। কাল দুবাইয়ে সেই লাগাম টেনে ধরার চেষ্টা করলেও তাঁরা সফল হয়েছেন বলা যাবে না। আহমেদ শেহজাদের দুর্দান্ত সেঞ্চুরি আর অধিনায়ক মিসবাহ-উল-হকের হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কার সামনে ২৮৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৪২ ওভারে ৫ উইকেটে ২২৭ রান।
প্রথম উইকেটটা গিয়েছিল তাড়াতাড়িই। দ্বিতীয় ওভারেই লাসিথ মালিঙ্গার বলে এলবিডব্লু হয়ে ফিরে যান শেরজিল খান। পাকিস্তানের রান তখন ৮। ওই পর্যন্তই। হাফিজের সঙ্গে জুটি বেঁধে শেহজাদ শুধু সে ধাক্কা সামালই দেননি, পাকিস্তানকে গড়ে দিয়েছেন মজবুত ভিত। দলীয় ৮৪ রানে হাফিজ (৩২) ফিরে গেছেন, চার নম্বরে নেমে বেশিক্ষণ উইকেটে কাটাতে পারেননি শোহেব মাকসুদও (১৮)। তবে এক প্রান্তে অবিচল থেকেছেন শেহজাদ। ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি করতে খেলেছেন ১২১ বল। শেষ পর্যন্ত ১৪০ বলে ১২৪ রান করে যখন আউট হয়ে যান, পাকিস্তানের রান তখন ২৩৩। এর সঙ্গে মিসবাহর হাফ সেঞ্চুরি আর শেষ দিকে শহীদ আফ্রিদির ১৫ বলে ৩০ রানের ঝড়ে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৮৪ রান। এ বছর ১৪তম হাফ সেঞ্চুরি করে মিসবাহ ভেঙেছেন শচীন টেন্ডুলকার ও গ্যারি কারস্টেনের এক বছরে সবচেয়ে বেশি অর্ধশতকের রেকর্ড (১৩টি)। তথ্যসূত্র: সনি সিক্স, ক্রিকইনফো।

সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৮৪/৪ (শেহজাদ ১২৪, হাফিজ ৩২, মাকসুদ ১৮, মিসবাহ ৫৯*, আফ্রিদি ৩০*; প্রসন্ন ১/৪৫, কুলাসেকারা ১/৫৬, মালিঙ্গা ১/৭৮)। (অসমাপ্ত)