শ্রীলঙ্কার শোচনীয় হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হতে হতেও হলো না তিন-তিনটি বিশ্ব রেকর্ড। তবে কাল পার্লে বছরের প্রথম ওয়ানডেতে যা হয়েছে, সেটাও বা কম কিসে। ৯ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরে পেয়েই বোল্যান্ড পার্ক ব্যতিব্যস্ত করে রেখেছিল ক্রিকেট পরিসংখ্যানবিদদের। ২০০৩ বিশ্বকাপে এই মাঠেই ১২ রানে কানাডার প্রথম ৬ উইকেট ফেলে দিয়েছিল শ্রীলঙ্কা। ওয়ানডেতে সবচেয়ে কম রানে ৬ উইকেট পড়ার বিশ্ব রেকর্ড। কাল অবশ্য ১ রানের জন্য রেকর্ডবঞ্চিত লঙ্কানরা। অবশ্য রেকর্ডটা হোক, সেটা মনেপ্রাণেই চায়নি শ্রীলঙ্কা, শিকারি যে এবার নিজেই শিকার।ওয়ানডে ক্রিকেটের সর্বনিম্ন তিনটি স্কোরই শ্রীলঙ্কার বিপক্ষে। কাল সেই শ্রীলঙ্কাই শঙ্কায় ছিল, ২০০৪ সালে জিম্বাবুয়ের করা ৩৫ রানের রেকর্ডটি ভেঙে যায় কি না। সেটা না ভাঙলেও ওয়ানডের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ ৪৩ রানেই অলআউট শ্রীলঙ্কা। মাত্র ২০ ওভারে নিজেদের সর্বনিম্ন স্কোরে আউট হয়ে ২৫৮ রানে হার। রানের হিসাবে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে পরাজয়। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল ৬ ওভারে মাত্র ১০ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।এর আগে দক্ষিণ আফ্রিকা করেছিল ৮ উইকেটে ৩০১ রান। হাশিম আমলা করেছেন সেঞ্চুরি (১০২*)। লাসিথ মালিঙ্গা পেয়েছেন ৫৩ রানে ৫ উইকেট। ওয়েবসাইট।