শ্রীলঙ্কার সহজ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম প্রস্তুতি ম্যাচে কাল ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারাল শ্রীলঙ্কা। লঙ্কান বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে খুব সুবিধা করতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। ২৩ রানে দুই ওপেনারকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে করে ১৩২ রান। চার্লস ৩০, ড্যারেন ব্রাভো ২৯ ও পোলার্ড অপরাজিত ২৮ রান করেন। রান তাড়া করতে এসে একদমই বেগ পেতে হয়নি লঙ্কান ব্যাটসম্যানদের। দিলশান (৫০*) ও জয়াবর্ধনে (৫৭*) দলকে ১৫.৪ ওভারেই নিয়ে যান জয়ের বন্দরে। ক্রিকইনফো।