শ্রীলঙ্কার সামনে এবার টেস্ট চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সর্বশেষ টেস্ট খেলেছে বাংলাদেশের সঙ্গে গত মার্চে। প্রায় নয় মাস পর আজ আবার টেস্ট খেলতে নামছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। আবুধাবিতে প্রথম টেস্ট দিয়ে শুরু পাকিস্তান-শ্রীলঙ্কার তিন ম্যাচের সিরিজ।
শ্রীলঙ্কার অধিনায়ক ম্যাথুসের কাছে সিরিজটা নতুন এক চ্যালেঞ্জ, ‘দীর্ঘদিন পর টেস্ট খেলতে যাচ্ছি আমরা। এটাই আমাদের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমরা কিছু চার দিনের ক্রিকেট খেলেছি; তবে তা টেস্ট খেলার মতো পর্যাপ্ত নয়।’ পাকিস্তানি অফ স্পিনার সাঈদ আজমলকে বড় হুমকি মানলেও শ্রীলঙ্কান অধিনায়ক আত্মবিশ্বাসী, তাঁরা আজমলকে ভালোই সামলাতে পারবেন। ২০১১ সালে সংযুক্ত আরব আমিরাতেই শ্রীলঙ্কাকে ১-০-তে হারানো তিন টেস্টের সিরিজে আজমল নিয়েছিলেন ১৮ উইকেট। দল হিসেবে শ্রীলঙ্কাকে সমীহ করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হকও। তবে আজ থেকে শুরু হতে যাওয়া সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী মিসবাহ। আর আত্মবিশ্বাসের মূলে আছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। ‘আমাদের দলটা ভালো অবস্থায় আছে। আমরা আত্মবিশ্বাসী। তবে আত্মতুষ্টিতে ভুগছি না’—বললেন মিসবাহ-উল-হক। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টেস্ট ৮-১২ ও ১৬-২০ জানুয়ারি হবে দুবাই ও শারজাতে। ওয়েবসাইট।