শ্রীলঙ্কার সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঞ্জেলো ম্যাথুসের ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনি’ মনোভাব জেতাল শ্রীলঙ্কাকে। কাল কলম্বোয় তাঁর অপরাজিত ৮০ রানের লড়াকু ইনিংসে দুই বল হাতে রেখেই ২ উইকেটে জেতে শ্রীলঙ্কা। শেষ ম্যাচের জয়ে পাঁচ ওয়ানডের সিরিজও ৩-১ ব্যবধানে জিতল তারা।শেষ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৫ রান। সামির প্রথম বল ওয়াইড। পরের চার বলে ১৪ নিয়ে দলকে জিতিয়ে দেন ম্যাথুস। ২৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে আসা শ্রীলঙ্কার স্কোর যখন ১৩৮/৬, লঙ্কানদের পথ দেখিয়েছেন ম্যাথুস। সপ্তম, অষ্টম ও নবম উইকেটে থিরিমান্নে, মেন্ডিস ও কুলাসেকারাকে নিয়ে গড়েছেন ৩৭, ৩৭ ও অবিচ্ছিন্ন ৩৬ রানের জুটি। ম্যাচসেরা ম্যাথুসের ৭৬ বলের ইনিংসটিতে আছে ৪টি ছয় ও ২টি চার।এর আগে টস জিতে পাকিস্তান ২৪৭ রান তোলে ব্যাটসম্যানদের সমন্বিত প্রচেষ্টায়। ইউনুস খানের জায়গায় ফিরে ওপেনার ইমরান ফারহাত করেছেন ৫৬। আজহার আলী (৩০), আসাদ শফিক (৩৮), মিসবাহ-উল-হকরা (৩২) রান পেলেও বড় কিছু করতে পারেননি। ৬১ বলে অপরাজিত ৫৫ করে দলকে আড়াই শর কাছাকাছি নিয়ে গেছেন উমর আকমল। শেষ ১০ ওভারে পাকিস্তান তুলতে পেরেছে মাত্র ৫৬। ওয়েবসাইট।