শ্রীলঙ্কার হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরোয়া ক্রিকেটে তাঁর পরিচয় পেসার, যিনি একটু-আধটু ব্যাট চালাতে জানেন৷ কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে এসে পুরোদস্তুর অলরাউন্ডারই হয়ে উঠছেন ক্রিস জর্ডান! গত মার্চে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৯ বলে ২৭ করার পর নিয়েছিলেন ৩ উইকেট৷ পরশু শ্রীলঙ্কার বিপক্ষে ওভালে ১৩ বলে অপরাজিত ৩৮ রানের পর ৩ উইকেট৷ বৃষ্টিবিঘ্নিত প্রথম ওয়ানডেতে ইংল্যান্ড জিতেছে ৮১ রানে৷ ৩৯ ওভারে নেমে আসা ম্যাচে ইংল্যান্ডকে শক্ত ভিত্তি এনে দেন ওপেনার ইয়ান বেল (৫০) ও তিনে নামা গ্যারি ব্যালান্স (৬৪)৷ মাঝে জো রুটের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৪৫৷ শেষ দিকে জর্ডানের ৫ চার, ২ ছক্কার ঝড়ে ইংল্যান্ড পায় ২৪৭ রানের বড় পুঁজি৷ আরেক দফা বৃষ্টিতে শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় ৩২ ওভারে ২২৬৷ কিন্তু ম্যাচ-সেরা জর্ডান (৩/২৫) ও জেমস ট্রেডওয়েলের (৩/৩৮) বোলিংয়ে শ্রীলঙ্কা গুটিয়ে যায় ১৪৪ রানে৷ ওয়েবসাইট৷