শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-২৩ দলের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহিন্দা রাজাপক্ষে অনূর্ধ্ব-২৩ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হেরে গেল বাংলাদেশ। শ্রীলঙ্কার জয়াথিলাকা স্টেডিয়ামে কাল পাকিস্তান অনূর্ধ্ব-২৩ দলের কাছে তারা হেরেছে ১-০ গোলে। ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত গোলশূন্য বাংলাদেশকে হতাশায় ডোবান পাকিস্তানের কলিম। বাফুফের ওয়েবসাইট থেকে জানা গেছে, প্রথমার্ধে তেমন আক্রমণ করতে পারেননি বাংলাদেশের যুবারা। কিন্তু দ্বিতীয়ার্ধে বেশ কয়েকটি সুযোগ তাঁরা নষ্ট করেছেন। ৪৮ মিনিটে দল এগিয়েও যেতে পারত। প্রতি-আক্রমণ থেকে লিঙ্কনের ক্রসে বক্সের মধ্যে দাঁড়ানো রনি শুধু মাথাটা ছোঁয়াতে পারলেই এগিয়ে যেতে পারত বাংলাদেশ। ৬৪ মিনিটে পাকিস্তানও পেয়েছিল ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ। গোলরক্ষক মোস্তাককে একা পেয়েও শেষ পর্যন্ত বল জালের বাইরে পাঠান সাইদ। ৮০ মিনিটে সাইদের আরেকটি শট মোস্তাকের হাতে লাগলে ফিরতি শটে গোল করেন কলিম। স্টেডিয়ামে ফ্লাডলাইট নেই। ম্যাচের শেষ ১৫ মিনিটে আলোকস্বল্পতার মধ্যেই খেলা চালিয়ে গেছেন রেফারি। আগামীকাল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।