শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুর্নামেন্টের আয়োজক শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়। অংশ নিচ্ছে না ভারত। এই সুযোগটা কাজে লাগিয়েই শিরোপা জিততে চায় বাংলাদেশ। মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামীকাল। জায়াথিলাকা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। চার-জাতির টুর্নামেন্টে বাংলাদেশের পরের দুটো ম্যাচ শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিপক্ষে। খেলা হবে ৫ ও ৭ ডিসেম্বর।গত পরশু শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার সত্যজিৎ দাস (রুপু) ফেডারেশনের ওয়েবসাইটে জানিয়েছেন, ‘এখানে ট্রফি জিততেই এসেছি আমরা।’