শ্রীলঙ্কায় এশিয়া কাপ শুরু ১৫ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর পরপর হওয়ার কথা থাকলেও মাঝখানে অনেকবারই বিরতি পড়েছে। এবার অন্তত এশিয়া কাপ আবারও দ্বিবার্ষিক টুর্নামেন্টের রূপ পাচ্ছে। ২০০৮ সালের পর এ বছর শ্রীলঙ্কায় বসছে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের দশম আসর। ১৫ থেকে ২৫ জুনের এই টুর্নামেন্টে স্বাগতিকেরা ছাড়াও অংশ নেবে তিন প্রতিবেশী ভারত, পাকিস্তান ও বাংলাদেশ। প্রথমে লিগ ফরম্যাটে চারটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। সেরা দুটো দলকে নিয়ে হবে ফাইনাল। ১৫ জুন শ্রীলঙ্কা-পাকিস্তান দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ওয়েবসাইট।