শ্রীলঙ্কায় খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে অনূর্ধ্ব-২৩ আমন্ত্রণমূলক আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ দল। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে টুর্নামেন্টের অন্য দুটি দল মালদ্বীপ ও পাকিস্তান। আগামী ৩ ডিসেম্বর টুর্নামেন্ট শুরু হবে নাওয়ালাপিটিয়ার জয়াথিলাকা স্টেডিয়ামে। টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলঙ্কা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ফুটবল ফেডারেশন। ৩ ডিসেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে। ৫ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ৭ ডিসেম্বর মালদ্বীপ। ফাইনাল ৯ ডিসেম্বর। এই সফরেও বাংলাদেশ দলের কোচ থাকছেন সাইফুল বারী।