শ্রীলঙ্কায় গেল ক্যারম দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপে অংশ নিতে কাল ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় দল। আগামীকাল থেকে ৪ নভেম্বর পর্যন্ত কলম্বোতে চলবে বিশ্ব ক্যারম চ্যাম্পিয়নশিপ। বিশ্বের ২০টি দেশের ১৫০ জন ক্যারম খেলোয়াড় অংশ নিচ্ছেন প্রতিযোগিতায়। বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হাফিজুর রহমান, হেমায়েত মোল্লা, মনিরুজ্জামান ও মোহাম্মদ আলী।