প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় জুটিটি হয়েছিল এখানেই। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডেই তৃতীয় উইকেটে ৬২৪ রান করেছিলেন মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা। কাল সেই মাঠেই জুটির আরেকটি রেকর্ড নতুন করে লিখলেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। আগের দিনই তাঁদের জুটিতে উঠেছিল ২৫৬ রান। কাল আরও ৩১ রান যোগ করে গড়লেন শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার বিপক্ষে জুটির নতুন রেকর্ড। আগের রেকর্ডটি হয়েছিল মাত্র ১০ মাস আগে। পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার মাইক হাসি ও শন মার্শ চতুর্থ উইকেটে করেছিলেন ২৫৮ রান। মার্শ-হাসি পেছনে ফেলেছিলেন আরও এক বছর আগে করা সুরেশ রায়না ও শচীন টেন্ডুলকারের ২৫৬ রানের জুটি। এসএসসি গ্রাউন্ডেই পঞ্চম উইকেটে এই জুটি গড়েছিলেন তাঁরা।