শ্রীলঙ্কায় তামিম-ঝড়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোট, বাজে ফর্ম ও বিতর্ক মিলিয়ে বিপিএল কেটেছে দুঃস্বপ্নের মতো। আর গোটা আইপিএল বসে ছিলেন বাইরে। তবে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরুতেই দেখল তামিম-ঝড়। ৬১ বলে অপরাজিত ৯৩ করে ওয়াইয়াম্বা উইনাইটেডকে ৯ উইকেটের জয় এনে দিয়েছেন তামিম ইকবাল। টুর্নামেন্টের ফেবারিট ওয়াইয়াম্বাকে ১৮০ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল উথুরা রুদ্রাস। কিন্তু কঠিন লক্ষ্যটাকে সহজ করে দেয় তামিম আর কামরান আকমলের (৫৫ বলে ৭৯) ১৭৬ রানের উদ্বোধনী জুটি। ৭ চার ও ৬ ছক্কার ইনিংস টি-টোয়েন্টি তামিমের সর্বোচ্চ রান। ওয়েবসাইট।