শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফর পাকিস্তানের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সফরে যাচ্ছে পাকিস্তান দল। এর মধ্যে রয়েছে তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ। লঙ্কান ক্রিকেট বোর্ড আজ এ খবর নিশ্চিত করেছে।ক্রিকইনফো জানিয়েছে, আগামী ২৯ মে পাকিস্তান দলের শ্রীলঙ্কায় পৌঁছানোর কথা রয়েছে। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১ জুন। ৭ জুন শুরু হবে ওয়ানডে সিরিজ। আর তিন ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়াবে ২২ জুন। পাকিস্তানের সফর চলবে ১৩ জুলাই পর্যন্ত।সর্বশেষ গত বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে টেস্ট সিরিজে অংশ নেয় পাকিস্তান ও শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে পাকিস্তান ১-০তে জয় পায়। পাকিস্তান সর্বশেষ সফর করে ২০০৯ সালে। সেবার তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০তে জয় পায় স্বাগতিক শ্রীলঙ্কা।